শাহ্‌জালাল ইসলামী ব্যাংকের ইসি চেয়ারম্যান সানাউল্লাহ ও ভাইস চেয়ারম্যান শাকিব

শাহ্‌জালাল ইসলামী ব্যাংক পিএলসির পরিচালক পর্ষদের ৪০৪তম সভায় সর্বসম্মতিক্রমে মো. সানাউল্লাহ সাহিদ ব্যাংকের নির্বাহী কমিটির (ইসি) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। একই সভায় খন্দকার শাকিব আহমেদ নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

বুধবার (৩ ফেব্রুয়ারি) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, নবনির্বাচিত চেয়ারম্যান মো. সানাউল্লাহ সাহিদ শাহ্‌জালাল ইসলামী ব্যাংকের একজন উদ্যোক্তা শেয়ারহোল্ডার এবং শাহ্‌জালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজের ভাইস চেয়ারম্যান। তিনি স্যামসাং ব্র্যান্ডের ইলেকট্রনিকস পণ্য বাজারজাতকারী প্রতিষ্ঠান ইলেকট্রা ইন্টারন্যাশনাল-এর চেয়ারম্যান। এ ছাড়া তিনি ইলেকট্রা গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

নির্বাহী কমিটির নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান খন্দকার শাকিব আহমেদও ব্যাংকের একজন উদ্যোক্তা শেয়ারহোল্ডার ও পরিচালক। তিনি ওউন দ্য ওয়ার্ল্ড কোম্পানি লিমিটেড ও ইনটেক লিমিটেডের চেয়ারম্যান। ব্যবসা প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রিধারী শাকিব আহমেদ তিন দশকেরও বেশি সময় ধরে আবাসন, তথ্যপ্রযুক্তি ও পরামর্শকসহ বিভিন্ন ব্যবসায়িক খাতের সঙ্গে যুক্ত।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.