সৌদি আরবে এক হাজার ৮০০ ওমরাহ ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত করেছে হজ ও ওমরাহ মন্ত্রণালয়। পবিত্র ওমরাহ ঘিরে কার্যক্রম পরিচালনা করা পাঁচ হাজার ৮০০টি বিদেশি ট্রাভেল এজেন্সির মধ্যে এক হাজার ৮০০টির চুক্তি স্থগিত করেছে।
রোববার (১ ফেব্রুয়ারি) সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, এসব বিদেশি ট্রাভেল এজেন্সির কর্মদক্ষতা ও সেবার মান নিয়ে পর্যায়ক্রমিক মূল্যায়ন করা হয়েছে। মূল্যায়নে কর্মদক্ষতা ও সেবার মানে ঘাটতি থাকার বিষয়টি উঠে এসেছে। এর ফলশ্রুতিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে তা সংশোধনের জন্য ১০ দিনের সময় বেঁধে দিয়েছে মন্ত্রণালয়।
হজ ও ওমরাহ মন্ত্রণালয় আরও জানায়, এই নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে যেন প্রতিষ্ঠানগুলো নিজ নিজ ত্রুটি সংশোধনের সুযোগ পায় এবং অনুমোদিত মানদণ্ড মেনে চলা নিশ্চিত করতে পারে। এতে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে শর্ত পূরণ হলে চুক্তি আবারও কার্যকর করা হবে।
মন্ত্রণালয় জানায়, যেসব ওমরাহ যাত্রীর বৈধ ভিসা রয়েছে এবং যাদের আগে থেকেই বুকিং করা রয়েছে- তাদের ওপর চুক্তি স্থগিতের এই সিদ্ধান্তের প্রভাব পড়বে না। তাদের সেবা কার্যক্রম আগের মতোই চলমান থাকবে। যেসব ওমরাহ যাত্রীর বৈধ ভিসা রয়েছে ও যাদের আগে থেকেই বুকিং করা রয়েছে- তাদের ওপর চুক্তি স্থগিতের এই সিদ্ধান্তের প্রভাব পড়বে না বলে জানিয়েছে মন্ত্রণালয়। তাদের সেবা কার্যক্রম আগের মতোই অব্যাহত থাকবে।
এ বিষয়ে সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র ঘাসসান আলনওয়াইমি বলেন, ওমরাহ খাতের বিশ্বাসযোগ্যতা জোরদার করা এবং হজযাত্রীদের অধিকার রক্ষায় মন্ত্রণালয় নজরদারি ও মূল্যায়ন কার্যক্রম চালু রাখবে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.