রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩০

গত ২৪ ঘণ্টায় রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় অভিযান চালিয়ে ৩০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের লালবাগ, গুলশান, সূত্রাপুর, মোহাম্মদপুর, খিলগাঁও, হাজারীবাগ, তুরাগ, চকবাজার, যাত্রাবাড়ী, রামপুরা, উত্তরখান, ও বনানী থানা পুলিশ।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ডিএমপি মিডিয়া বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে- লালবাগ থানা একজন, গুলশান থানা দুইজন, সূত্রাপুর থানা তিনজন, মোহাম্মদপুর থানা চারজন, খিলগাঁও থানা একজন, হাজারীবাগ থানা ৯ জন, তুরাগ থানা একজন, চকবাজার থানা একজন, যাত্রাবাড়ী থানা পাঁচজন, রামপুরা থানা একজন, উত্তরখান থানা একজন, ও বনানী থানা একজনকে গ্রেফতার করা হয়।

ডিএমপি জানায়, গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.