সম্মিলিত ইসলামী ব্যাংকের চতুর্থ বোর্ড সভা অনুষ্ঠিত

সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদের চতুর্থ বোর্ড সভা মতিঝিলস্থ সিটি সেন্টারে গতকাল সোমবার (০২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আইয়ুব মিয়া, পিএইচডি।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, উক্ত সভায় সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ এবং বাংলাদেশ ব্যাংক-এর ব্যাংক রেজল্যুশন ডিপার্টমেন্টের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী পরিচালক উপস্থিত ছিলেন। এছাড়া পর্ষদের আহ্বানে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি-এর সঙ্গে মার্জার প্রক্রিয়াধীন পাঁচ ব্যাংকের প্রশাসকবৃন্দও সভায় অংশগ্রহণ করেন। সভায় ব্যাংকের ভবিষ্যৎ কার্যক্রম ও একীভূতকরণ প্রক্রিয়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.