সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড কোম্পানিটি ২৯ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। কোম্পানিটির ২২ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২০ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড, স্কয়ার ফার্মা, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ব্র্যাক ব্যাংক পিএলসি, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ পিএলসি, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এবং সিটি ব্যাংক পিএলসি।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.