সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে শাশা ডেনিমস পিএলসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন ডিএসইতে সর্বোচ্চ দর বৃদ্ধি পাওয়া শাশা ডেনিমস পিএলসির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১ টাকা ৬ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধির তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।
দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৫৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড দর বেড়েছে ৯ দশমিক ২1 শতাংশ।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড, ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ, সিএপিএম আইবিবিএল ইসলামী মিঊচ্যুয়াল ফান্ড, কনফিডেন্স সিমেন্ট পিএলসি, সামিট পাওয়ার, বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম লিমিটেড এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.