রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ২১

রাজধানীতে অপরাধ দমনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ কার্যক্রম ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এর আওতায় গত ২৪ ঘণ্টায় ২১ জনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছে ডিএমপি মিডিয়া বিভাগ। ডিএমপির ১১টি থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ডিএমপি জানায়, গত ২৪ ঘণ্টায় পরিচালিত অভিযানে মোহাম্মদপুর থানা ১ জন, পল্লবী ৩ জন, খিলক্ষেত ৩ জন, যাত্রাবাড়ী ২ জন, রামপুরা ১ জন, শিল্পাঞ্চল ১ জন, উত্তরখান ৩ জন, শাহবাগ ১ জন, ওয়ারী ১ জন, মুগদা ৪ জন এবং হাতিরঝিল থানা ১ জনকে গ্রেফতার করেছে। অভিযান চলাকালে পল্লবী থানা পুলিশ একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করে। মুগদা থানা পুলিশ একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি, তিনটি কার্তুজ এবং ডাকাতি ও নাশকতায় ব্যবহৃত রামদা, চাপাতি, চাকু, কুড়াল ও হাতুড়িসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র জব্দ করেছে।

গ্রেফতারকৃতরা হলেন- মোহাম্মদপুর থানায় সঞ্জয় জজ হালদার (৩৪)। পল্লবী থানায় নাজমুল হাসান রাসেল (৪৫), মো. মুশফিক ফয়সাল মিশু ওরফে আশিক (৩৬) ও আলাল (৩৭)। খিলক্ষেত থানায় মোঃ নাহিদ হাসান (২৭), মরিয়ম জেসমিন ওরফে মায়াবতি ও রুবেল (৩৪)। যাত্রাবাড়ী থানায় মাহির আসহাব ওরফে আবির (২৫) ও সোহেল (২৮)। রামপুরা থানায় তুষার (২৬)। শিল্পাঞ্চল থানায় মো. সজীব ইসলাম (২০)। উত্তরখান থানায় মো. আরমান মিয়া (৩৫), নাহিদ হাসান জয় (২৯) ও ডালিয়া আমিন সকাল (৪৫)। শাহবাগ থানায় জুয়েল রানা (৩৭)। ওয়ারী থানায় মো. হৃদয় (২৫)। মুগদা থানায় মোঃ ইব্রাহিম (৪৫), আব্দুর রহমান মাহিন (২৫), মোঃ সাইদুর ইসলাম (৩৬) ও ৪মোঃ ইমরান হোসেন (২৮)। হাতিরঝিল থানায় মো. হাসিব (২৬)।

ডিএমপি জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরপূর্বক আদালতে পাঠানো হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে ‘অপারেশন ডেভিল হান্ট’ চলমান থাকবে বলেও জানানো হয়।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.