সুপ্রিম কোর্ট সচিবালয়ে নতুন সিনিয়র সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন জেলা ও দায়রা জজ শেখ আশফাকুর রহমান।
সোমবার (২ ফেব্রুয়ারি) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। এছাড়া একজন অতিরিক্ত সচিব, একজন যুগ্ম সচিব, দুই জন উপ সচিব ও দুইজন সিনিয়র সহকারী সচিব পদায়ন করা হয়েছে।
তারা হলেন, অতিরিক্ত সচিব জেলা ও দায়রা জজ রুহুল আমীন, যুগ্ম সচিব বি এম তারিকুল কবির, উপ সচিব পঞ্চগড়ের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাফিজুল ইসলাম ও যুগ্ম জেলা ও দায়রা জজ সুব্রত ঘোষ শুভ, সিনিয়র সহকারী সচিব মহসিনা হোসেন তুষি ও সাদিয়া আফরিন।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.