লেনদেনের শীর্ষে ব্র্যাক ব্যাংক

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (০২ ফেব্রুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে লেনদেন শেষে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক পিএলসি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ব্যাংকটির ২৯ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।

এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সিটি ব্যাংক পিএলসি। কোম্পানিটির ২৭ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২০ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।

এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, ট্রাস্ট ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, এশিয়াটিক ল্যাবরেটরিজ, ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড এবং নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসি।

 

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.