নির্বাচনি অভিযোগ জানাতে হটলাইন নম্বর চালু ডিএমপির

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বিশেষ হটলাইন নম্বর চালু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এসব হটলাইন নম্বরের মাধ্যমে নির্বাচন সংক্রান্ত যেকোনও তথ্য বা অভিযোগ সহজে ও দ্রুত পুলিশকে জানানো যাবে।

ডিএমপির মিডিয়া বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচনি আচরণবিধি অমান্য বা নির্বাচনকে প্রভাবিত করতে পারে- এমন যেকোনও বিষয়ে পুলিশের হস্তক্ষেপ প্রয়োজন হলে উল্লিখিত মোবাইল নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য সম্মানিত নগরবাসীর প্রতি অনুরোধ জানানো হচ্ছে- ০১৩২০০৩৭৩৫৮, ০১৩২০০৩৭৩৫৯, ০১৩২০০৩৭৩৬০।

ডিএমপির পক্ষ থেকে একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সম্মানিত নগরবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করা হয়েছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.