রাজধানীতে একদিনে গ্রেফতার ২৬

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এর আওতায় রাজধানীতে অভিযান চালিয়ে একদিনে ২৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীর বিভিন্ন এলাকায় দিনব্যাপী অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ডিএমপির ৯টি থানা-পুলিশ।

এর মধ্যে গুলশান থানা একজন, সূত্রাপুর থানা চার জন, মোহাম্মদপুর থানা একজন, খিলগাঁও থানা তিন জন, পল্টন থানা পাঁচ জন, কলাবাগান থানা একজন, যাত্রাবাড়ী থানা সাত জন, কদমতলী থানা তিন জন ও হাতিরঝিল থানা একজনকে গ্রেফতার করেছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.