সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (০১ ফেব্রুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মাঝে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে দা ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, এদিন দা ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের শেয়ার দর দশমিক ১ টাকা ৬ পয়সা বা ০৯ দশমিক ৮৮ শতাংশ কমেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৭ দশমিক ৭৫ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা ডিবিএইচ ফাস্ট মিউচুয়াল ফান্ডের শেয়ারদর ৭ দশমিক ৬৯ শতাংশ কমেছে।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- রিং শাইন টেক্সটাইল লিমিটেড, শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি, সামিট এলায়েন্স পোর্ট, গ্লোবাল হেভি কেমিক্যালস, বিবিএস ক্যাবলস পিএলসি, সিঙ্গার বাংলাদেশ লিমিটেড এবং প্রগ্রেসিভ লাইফ ইন্সুরেন্স কোম্পানি ।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.