বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) সহযোগী প্রতিষ্ঠান ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসি (ইএলবিএল) মর্যাদাপূর্ণ ‘১৫তম আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড’-এ সিলভার অ্যাওয়ার্ড লাভ করেছে। গতকাল বুধবার (১৭ ডিসেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র) আয়োজিত এক অনুষ্ঠানে এই পুরস্কার ঘোষণা করা হয়।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) কোম্পানিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
প্রতিষ্ঠানটি ২০২৪ সালের সেরা বার্ষিক প্রতিবেদনের (Annual Report 2024) জন্য ‘তেল, গ্যাস ও জ্বালানি’ ক্যাটাগরিতে এই বিশেষ স্বীকৃতি অর্জন করেছে। বার্ষিক প্রতিবেদনে স্বচ্ছতা, আর্থিক তথ্যের নির্ভুলতা এবং আন্তর্জাতিক মান বজায় রাখার ফলস্বরূপ এই অর্জন। ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসি-এর পক্ষে পুরস্কারটি গ্রহণ করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ শহীদুল আলম।
ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) প্রতিবছর কর্পোরেট সুশাসন ও স্বচ্ছতা উৎসাহিত করতে এই পুরস্কার প্রদান করে। এই গৌরবময় অর্জন জ্বালানি খাতে ইস্টার্ন লুব্রিকেন্টস-এর স্বচ্ছতা ও পেশাদারিত্বের প্রমাণ বহন করে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.