প্রাইম ব্যাংক ও সেলিস বাংলাদেশ লিমিটেডের মধ্যে পে-রোল ব্যাংকিং চুক্তি

দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসি-এর সাথে পে-রোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশের শীর্ষস্থানীয় সফটওয়্যার ডেভলপমেন্ট কোম্পানি সেলিস বাংলাদেশ লিমিটেড। সম্প্রতি গুলশানে ব্যাংকের কর্পোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্পর্কিত চুক্তি স্বাক্ষর করেছেন উভয় প্রতিষ্ঠান।

বুধবার (১৭ ডিসেম্বর) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

চুক্তির আওতায় সেলিস বাংলাদেশ লিমিটেড-এর কর্মীরা প্রাইম ব্যাংক থেকে বিশেষ ও আকর্ষণীয় ব্যাংকিং সুবিধা উপভোগ করবেন। এর মধ্যে রয়েছে ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড, কাস্টমাইজড লোন ও ক্রেডিট কার্ড সুবিধা এবং অগ্রাধিকার ভিত্তিতে কনজ্যুমার ব্যাংকিং পণ্য ও সেবা গ্রহণের সুযোগ।

প্রাইম ব্যাংক পিএলসি-এর এসইভিপি ও হেড অব ইমার্জিং মার্কেট মো. আসিফ বিন ইদ্রিস এবং সেলিস বাংলাদেশ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক জুলিয়ান অ্যান্ড্রিন ওয়েবার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে প্রাইম ব্যাংক পিএলসি-এর পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন মো. এনামুল কবির (ইভিপি ও রিজিওনাল হেড, ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক), মোহাম্মদ জুবায়ের (ভিপি ও টিম হেড, ইমার্জিং মার্কেট), এইচ এম মামুন (এভিপি এবং রিলেশনশিপ ম্যানেজার, ইমার্জিং মার্কেট) এবং হাসিনা ফেরদৌস (ভিপি ও হেড অফ পে-রোল ব্যাংকিং)।

সেলিস বাংলাদেশ লিমিটেড-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন মো. রিয়াজ আহমেদ (হেড অফ অ্যাডমিন ও কোম্পানি সেক্রেটারি) এবং কাজী আদনান রায়হান (প্রিন্সিপাল অ্যাডমিন ম্যানেজার) সহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তারা।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.