অপোর সম্মাননা পেলেন দুই ক্যাম্পাস অ্যাম্বাসেডর, জানালেন রেনো১৫ এফ ফাইভজির অভিজ্ঞতা

তরুণ প্রজন্মের সৃজনশীলতা ও প্রযুক্তির ব্যবহারে নতুন সম্ভাবনা তুলে ধরতে ‘রাইজ অ্যাবাভ অল’ অনুষ্ঠানে দুই ক্যাম্পাস অ্যাম্বাসেডরকে সম্মাননা জানিয়েছে স্মার্টফোন ব্র্যান্ড অপো। সম্মাননাপ্রাপ্ত দুই শিক্ষার্থী হলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) শিক্ষার্থী ইউসুফ এবং ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) বিবিএ শিক্ষার্থী সুজানা। অনুষ্ঠানে তারা অপো রেনো১৫ এফ ফাইভজি স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতা এবং ফটোগ্রাফি ও কনটেন্ট তৈরিতে এর বিভিন্ন ফিচারের ভূমিকা তুলে ধরেন।

তরুণদের সৃজনশীল কাজের স্বীকৃতি এবং স্মার্টফোন প্রযুক্তির মাধ্যমে তাদের নিজস্ব ভাবনা প্রকাশের সুযোগ উদযাপন করতেই এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে দুই ক্যাম্পাস অ্যাম্বাসেডরকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা প্রদান করেন অপো বাংলাদেশের অনুমোদিত এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের হেড অব ব্র্যান্ড মো. নাজিমুদ্দৌলা নিলয়।

অনুষ্ঠানে ইউসুফ রেনো১৫ এফ ফাইভজির নান্দনিক ডিজাইনের প্রশংসা করেন। বিশেষ করে ফোনটির অরোরা ব্লু রঙের প্রতি নিজের মুগ্ধতার কথা জানান তিনি। বিভিন্ন আলোর পরিবেশে ফোনটির পেছনের অংশে তৈরি হওয়া ঝলমলে দৃশ্যমান প্রভাব তার কাছে বিশেষ আকর্ষণীয় বলে উল্লেখ করেন। তার মতে, স্মার্টফোনের ডিজাইন শুধু বাহ্যিক সৌন্দর্যের বিষয় নয়, বরং ব্যক্তিত্ব ও নিজস্ব রুচি প্রকাশেরও একটি মাধ্যম।

অন্যদিকে, ফটোগ্রাফি ও কনটেন্ট তৈরিতে আগ্রহী সুজানা ফোনটির ক্যামেরা ও ব্যাটারির কার্যকারিতা নিয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি জানান, একবার পূর্ণ চার্জ দেওয়ার পর রেনো১৫ এফ ফাইভজি প্রায় দুই দিন ব্যবহার করতে পেরেছেন। এ ছাড়া একটানা প্রায় তিন ঘণ্টা ব্যবহারের পরও ফোনটির ব্যাটারির চার্জ ৯৫ শতাংশ থেকে কমে ৮৬ শতাংশে নেমেছিল বলে জানান তিনি।

সুজানার পছন্দের ফিচারগুলোর মধ্যে রয়েছে ফোনটির পপআউট সুবিধা। এ ফিচারের মাধ্যমে জটিল সম্পাদনা কিংবা একাধিক অ্যাপ্লিকেশনের সাহায্য ছাড়াই কয়েকটি ধাপে আকর্ষণীয় ছবি ও ভিজ্যুয়াল তৈরি করা যায়। তার মতে, এ ধরনের সুবিধা তরুণ কনটেন্ট নির্মাতাদের নতুন নতুন সৃজনশীল কাজের সুযোগ তৈরি করে এবং দৈনন্দিন মুহূর্তগুলোকে আকর্ষণীয় কনটেন্টে রূপ দিতে সহায়তা করে।

অনুষ্ঠানে ক্যাম্পাস অ্যাম্বাসেডরদের অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি অপো তাদের সর্বশেষ প্রযুক্তি ও পণ্যের প্রদর্শনীরও আয়োজন করে। এ উপলক্ষে স্থাপন করা হয় একটি বিশেষ ব্র্যান্ড এক্সপেরিয়েন্স স্টল। সেখানে শিক্ষার্থী, তারকা ও বিভিন্ন শিল্প খাতের প্রতিনিধিরা অপোর স্মার্টফোন, আইওটি পণ্য এবং অন্যান্য স্মার্ট ডিভাইস সরাসরি দেখা ও ব্যবহারের সুযোগ পান।

আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল জনপ্রিয় বাংলাদেশি রক ব্যান্ড ওয়ারফেইজের সরাসরি সংগীত পরিবেশনা। শিল্প খাতের নেতৃস্থানীয় ব্যক্তিত্ব, তারকা ও দর্শনার্থীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানের বিভিন্ন মুহূর্ত, মঞ্চের পরিবেশনা এবং অতিথিদের উপস্থিতি অপোর ফ্ল্যাগশিপ স্মার্টফোন ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের ইমেজিং প্রযুক্তির মাধ্যমে ধারণ করা হয়। ইউসুফ ও সুজানার ছবিও তোলা হয় এই স্মার্টফোন দিয়ে। এর মাধ্যমে অনুষ্ঠানে অপোর উন্নত মোবাইল ফটোগ্রাফি প্রযুক্তির সক্ষমতা তুলে ধরা হয়।

অপো জানিয়েছে, রেনো১৫ এফ ফাইভজির মাধ্যমে তরুণদের সৃজনশীলতা ও নিজস্ব প্রকাশভঙ্গিকে উৎসাহিত করা এবং ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের মাধ্যমে মোবাইল ফটোগ্রাফির অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করাই তাদের প্রযুক্তিগত উদ্যোগের অন্যতম লক্ষ্য। দুই ক্যাম্পাস অ্যাম্বাসেডরকে সম্মাননা প্রদানের মধ্য দিয়ে তরুণ প্রজন্মের সৃজনশীল কাজের স্বীকৃতি ও প্রযুক্তির বহুমুখী ব্যবহারকে উৎসাহিত করার বিষয়টি তুলে ধরা হয়েছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.