লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইডস

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৯ নভেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে একমি পেস্টিসাইডস।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, এদিন কোম্পানিটির ৪১ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকোর ৩৫ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর তৃতীয় স্থানে থাকা মালেক স্পিনিং মিলসের লেনদেন হয়েছে ৩২ কোটি ২৫ লাখ টাকার।

আজ ডিএসইর লেনদেনের শীর্ষ দশে থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- সায়হাম টেক্সটাইল, প্যারামাউন্ট টেক্সটাইলস, সিটি ব্যাংক, শাইনপুকুর সিরামিকস, ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং, প্রাইম ব্যাংক ও ডাচ্-বাংলা ব্যাংক।

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.