রাজধানীর মিরপুরের ডিওএইচএস এলাকা থেকে পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান মনিরুল ইসলামের স্ত্রী সায়লা ফারজানা ও তাঁর (ফারজানা) দুই ভাইকে আটক করেছে ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
রোববার (২৯ নভেম্বর) সকালে ডিবি প্রধান শফিকুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মিরপুর ডিওএইচএস এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ফারজানা সাবেক অতিরিক্ত সচিব। ২০২৪ সালের সেপ্টেম্বরে তাঁকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে তাঁকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। তরে তাৎক্ষণিকভাবে তার দুই ভাইয়ের নাম জানা যায়নি।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা অবৈধ সম্পদ অর্জনের মামলায় শায়লা ফারজানা তালিকাভুক্ত আসামি। অভিযোগ রয়েছে, পলাতক স্বামী মনিরুল ইসলামের নির্দেশনায় তিনি সহিংসতা ও নাশকতার পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিলেন।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.