আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (২৯ নভেম্বর) সকাল ১০টা ৪০ মিনিটে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১৮টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে ইসির সংলাপ শুরু হয়।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বৈঠকে নেতৃত্ব দিচ্ছেন।
ইসি সূত্রে জানা গেছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তিন দিনব্যাপী এ মতবিনিময়ের আয়োজন করা হয়েছে। এ সময়ে মোট ৫৫টি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করবে নির্বাচন কমিশন।
সংলাপের দ্বিতীয় দিন আগামীকাল সোমবার (৩০ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)সহ ১৯টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবে ইসি। আর শেষ দিন ১ ডিসেম্বর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ ১৮টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবে কমিশন।
নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য করতে রাজনৈতিক দলগুলোর মতামত ও পরামর্শ নেওয়াই এ সংলাপের মূল উদ্দেশ্য।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.