রাজনৈতিক দলের সঙ্গে ইসির সংলাপ শুরু ২৯ নভেম্বর

ইউপি নির্বাচন

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে বাংলাদেশে বর্তমানে সক্রিয় ৫৫টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন। আগামী ২৯ নভেম্বর শুরু হয়ে সংলাপটি চলবে পহেলা ডিসেম্বর পর্যন্ত।

মঙ্গলবার সাংবাদিকদের একথা জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য দলগুলোর কাছে প্রয়োজনীয় সহযোগিতা চাওয়া হবে বলে জানান তিনি। আগামী ১০ ডিসেম্বরের মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি ও কার্যক্রম সম্পন্ন করা হবে জানিয়েছেন কমিশন।

নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট নেওয়া হবে আগামী বছরের ২১শে জানুয়ারি।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.