এএইচএম মোজাম্মেল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে ক্রিস্টাল ইন্স্যুরেন্স পিএলসি। তিনি প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক এবং কোম্পানির চেয়ারম্যানের শ্বশুর ছিলেন। গত সোমবার (২৩ নভেম্বর) রাত ১০টা ৫০ মিনিটে ঢাকায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এএইচএম মোজাম্মেল হক। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এক শোকবার্তায় ক্রিস্টাল ইন্স্যুরেন্স জানায়, কোম্পানির প্রতিষ্ঠা, অগ্রযাত্রা ও উন্নয়নে মোজাম্মেল হকের অসামান্য অবদান গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছে প্রতিষ্ঠানটি।
শোকবার্তায় আরও বলা হয়, মোজাম্মেল হক ছিলেন একজন দূরদর্শী ও প্রজ্ঞাবান ব্যক্তিত্ব। তার মূল্যবান পরামর্শ, দিকনির্দেশনা, নিষ্ঠা ও আন্তরিক অবদান ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ভিত্তি সুদৃঢ় করা এবং উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তার প্রয়াণে কোম্পানি একজন শ্রদ্ধেয় অভিভাবককে হারিয়েছে। তার এই শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।
কোম্পানির পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। পাশাপাশি মহান আল্লাহর দরবারে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তাকে জান্নাতুল ফেরদৌস নসিব এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই অপূরণীয় শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দানের প্রার্থনা জানিয়েছে প্রতিষ্ঠানটি।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.