সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৩ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দরপতনের শীর্ষে উঠে এসেছে এএফসি এগ্রো বায়োটেক লিমিটেড। এদিন কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৬ দশমিক ২৫ শতাংশ কমেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর সর্বশেষ তথ্য অনুযায়ী, দরপতনের দ্বিতীয় স্থানে রয়েছে ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড। ফান্ডটির ইউনিটদর কমেছে ৬ দশমিক ০৬ শতাংশ। তৃতীয় স্থানে থাকা আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিটদর কমেছে ৫ দশমিক ৭১ শতাংশ।
এছাড়া, ফ্যামিলি টেক্স, বাংলাদেশ ট্রেজারি বন্ড ২০ বছর ২০৪০, বাংলাদেশ ট্রেজারি বন্ড ২০ বছর ২০৪০, আমরা টেকনোলজিস, আজিজ পাইপস, আল-হাজ টেক্সটাইলস ও আরএসআরএম স্টিল দরপতনের শীর্ষ দশে স্থান পেয়েছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.