রোহিঙ্গা গণহত্যা মামলায় আইসিজেতে রায় ঘোষণা শুরু

মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর ওপর ব্যাপক হত্যাযজ্ঞ, যৌন সহিংসতা ও নির্যাতনের অভিযোগ তুলে ধরেছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। আদালতের বিচারকেরা জানিয়েছেন, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী হাজারো রোহিঙ্গা বেসামরিক নাগরিককে হত্যা করেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় ঘোষণা শুরুর সময় এসব পর্যবেক্ষণ তুলে ধরে আদালত।

আদালতের বক্তব্যে বলা হয়, রোহিঙ্গা শিশুদের ওপরও চরম সহিংসতা চালানো হয়েছে। পাশাপাশি সংখ্যালঘু এই জনগোষ্ঠীর সদস্যদের বিরুদ্ধে ব্যাপক যৌন সহিংসতার ঘটনা ঘটেছে।

এ ছাড়া বিপুলসংখ্যক রোহিঙ্গা যখন প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন, তখন তাদের ওপর হামলা চালানো হয়েছিল বলেও উল্লেখ করেন আদালত।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার দুপুর ৩টায় রায় ঘোষণার শুনানি শুরু হয়। সূত্রের তথ্য অনুযায়ী, এই কার্যক্রম প্রায় তিন ঘণ্টা ধরে চলার কথা রয়েছে।

সূত্র:রয়টার্স

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.