ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৭৪ জন।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৫০৮ জন মারা গেছেন এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৬৭ হাজার ৩১৮ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৫ হাজার ৬১৭ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তি ঢাকা বিভাগের।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.