বিডি থাই ফুডের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য স্পন্সর ও পরিচালক বাদে অন্যান্য শেয়ারহোল্ডারদের ০.১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে কোম্পানিটি। এই লভ্যাংশ সংরক্ষিত আয় থেকে দেওয়া হবে।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি ১ টাকা ২ পয়সা লোকসান হয়েছে। আগের বছর শেয়ারপ্রতি লোকসান ছিল ১ টাকা ৬৪ পয়সা।

গত ৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ছিল ১১ টাকা ৩৯ পয়সা, যা আগের বছর ছিল ১২ টাকা ৪১ পয়সা।

সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) ছিল ১১ পয়সা, আগের বছর যা ছিল ১৭ পয়সা।

আগামী ২৯ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। ঢাকার মহাখালীর ৭ ভিআইপি রোডে অবস্থিত এসকেএস টাওয়ারের সেনা গৌরব হলে সকাল সাড়ে ১০টায় সভাটি অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৬ ডিসেম্বর ২০২৬।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.