সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২ নভেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে লেনদেনের শীর্ষস্থান দখল করেছে ইভেন্স টেক্সটাইল লিমিটেড। এদিন কোম্পানিটির ১৪ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, কোম্পানিটির ৯৭ লাখ ৩৪ হাজার ৮৯১টি শেয়ার ২ হাজার ৪৭১ বার হাতবদল হয়েছে। দিন শেষে শেয়ারটির সমাপনী দর দাঁড়িয়েছে ১৪ টাকা ৬০ পয়সা।
লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে মতিন স্পিনিং মিলস পিএলসি। কোম্পানিটির ১৪ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটির ১৫ লাখ ১০ হাজার ৩১৫টি শেয়ার ২ হাজার ৮১০ বার হাতবদল হয়েছে। শেয়ারটির সমাপনী দর দাঁড়িয়েছে ৯৭ টাকা ২০ পয়সা।
তৃতীয় স্থানে থাকা ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১১ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিটির ৯০ লাখ ৮৯ হাজার ৩৫২টি ইউনিট ২ হাজার ৭৫৭ বার হাতবদল হয়েছে। দিন শেষে ইউনিটটির সমাপনী দর দাঁড়িয়েছে ১২ টাকা ২০ পয়সা।
লেনদেনের শীর্ষ দশ কোম্পানির তালিকায় আরও রয়েছে—এনভয় টেক্সটাইলস, ব্র্যাক ব্যাংক, ফার্স্ট প্রাইম মিউচ্যুয়াল ফান্ড, নাহী অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল, সাইহাম টেক্সটাইল, এমএল ডাইং এবং প্যারামাউন্ট টেক্সটাইল।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.