সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২ নভেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের নিম্নমুখী প্রতিক্রিয়ায় চলছে লেনদেন। এদিন লেনদেনের প্রথম আড়াই ঘণ্টায় প্রধান সূচকসহ ডিএসইর তিনটি সূচকই কমেছে। তবে এ সময়ে বৃদ্ধি পেয়েছে বেশি সংখ্যক কোম্পানির শেয়ারদর।
সোমবার বেলা ১১টা ৩০ মিনিটে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৩ দশমিক ১৯ পয়েন্ট কমে ৫ হাজার ৩৭১ দশমিক ৯৫ পয়েন্টে অবস্থান করছে।
একই সময়ে ডিএসইর ব্লু-চিপ সূচক ডিএস-৩০ আগের দিনের তুলনায় ১২ পয়েন্ট কমে ২ হাজার ৫৬ দশমিক ৪২ পয়েন্টে দাঁড়িয়েছে। শরিয়াহ সূচক ডিএসইএস ১ দশমিক ০২ পয়েন্ট কমে ১ হাজার ৪৪ দশমিক ৯১ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইর বাজার পর্যালোচনায় দেখা যায়, এ সময়ে এক্সচেঞ্জটিতে মোট ৬২ হাজার ৩৫৬টি লেনদেন সম্পন্ন হয়েছে। এর মাধ্যমে ৭ কোটি ৩৫ লাখ ৫৬ হাজার ২৮২টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেন হয়েছে ১৬১ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
এদিন বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ১৭১টির, কমেছে ১৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে বাকি কোম্পানিগুলোর শেয়ারদর।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.