মিডল্যান্ড ব্যাংকের ১৭তম শরিয়াহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

মিডল্যান্ড ব্যাংক পিএলসি (এমডিবি)-এর ১৭তম শরিয়াহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ১৮ অক্টোবর ঢাকার গুলশান-২-এ অবস্থিত এন.বি. টাওয়ারে ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়।

সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ ইউ. আহমেদ-এর উপস্থিতিতে শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান ড. মুফতি মুহাম্মদ আবু সাঈদ খাানের সভাপতিত্ব করেন। সভায় কমিটির অপর দুই সদস্য ড. আবু ইউসুফ মো. নেছার উদ্দিন এবং ড. মুহাম্মদ শাহজাহান মাদানী*উপস্থিত ছিলেন।

ব্যাংকের ইসলামী ব্যাংকিং কার্যক্রম তদারকি এবং শরিয়াহ নীতিমালা ও সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা যথাযথভাবে পরিপালন নিশ্চিত করতে শরিয়াহ সুপারভাইজরি কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। মিডল্যান্ড ব্যাংক শরিয়াহসম্মত ব্যাংকিং সেবাকে আরও শক্তিশালী করার পাশাপাশি গ্রাহকদের আধুনিক, নৈতিক ও গ্রাহকবান্ধব ইসলামী ব্যাংকিং সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।

সভায় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিস্ক অফিসার মো. জাহিদ হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ টেকনোলজি অফিসার মো. নাজমুল হুদা সরকার, চিফ ফিন্যান্সিয়াল অফিসার মো. দিদারুল ইসলাম, ইসলামী ব্যাংকিং বিভাগের প্রধান আবুল কালাম আজাদ*, অপারেশনস বিভাগের প্রধান মোহাম্মদ নূরুন্নবী, বোর্ড সেক্রেটারিয়েটের ডেপুটি সেক্রেটারি এবং ব্যাংকের প্রধান কার্যালয়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.