আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের ৪৭১তম সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ব্যাংকটির প্রধান কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ব্যাংকটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বদিউর রহমান। সভায় ব্যাংকের সার্বিক ব্যবসায়িক পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি বিভিন্ন নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় পরিচালনা পর্ষদের সদস্য আলহাজ সেলিম রহমান, হাফেজ আলহাজ মো. এনায়েত উল্লাহ, আলহাজ মোহাম্মদ আবদুস সালাম, আলহাজ ইঞ্জিনিয়ার খন্দকার মেজবাহ উদ্দিন আহমেদ, আলহাজ মো. রফিকুল ইসলাম, আলহাজ আনোয়ার হোসেন, খাজা শাহরিয়ার এবং এস এম জহির উদ্দিন হায়দার এফসিএমএ উপস্থিত ছিলেন।
এ ছাড়া পর্যবেক্ষক হিসেবে বাংলাদেশ ব্যাংকের পরিচালক (আইবিআরপিডি) মোহাম্মদ আনিছুর রহমান, ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মো. রাফাত উল্লাহ খান, কোম্পানি সচিব মোহাম্মদ মনিরুজ্জামান এফসিএ এবং সংশ্লিষ্ট নির্বাহীরা সভায় অংশ নেন।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.