কাশিমপুর কারাগারে ১২ আসনের ইলেকট্রিক কার্ট দিল মধুমতি ব্যাংক

সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের আওতায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরীণ পরিবহন সুবিধা বাড়াতে ১২ আসনবিশিষ্ট একটি ইলেকট্রিক কার্ট দিয়েছে মধুমতি ব্যাংক পিএলসি। কারা অধিদপ্তরের অনুকূলে এ যানটি হস্তান্তর করেছে ব্যাংকটি।

গত মঙ্গলবার (২৭ অক্টোবর) ঢাকার বকশীবাজারে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মধুমতি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. সফিউল আজম কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মো. আনোয়ারুল কবীরের কাছে ইলেকট্রিক কার্টটি হস্তান্তর করেন।

অনুষ্ঠানে মধুমতি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার আরব ফজলুর রহমান এবং উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিস্ক অফিসার আরিফ হাসান খান উপস্থিত ছিলেন।

এ ছাড়া কারা অধিদপ্তরের অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মো. সাইদুল ইসলাম ও অতিরিক্ত কারা মহাপরিদর্শক মো. জাহাঙ্গীর কবিরসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।

ব্যাংকটির সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির অংশ হিসেবে দেওয়া এই ইলেকট্রিক কার্ট কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে যাতায়াত ও পরিবহন সুবিধা বাড়াতে সহায়ক হবে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.