দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৯ অক্টোবর) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে শীর্ষে উঠে এসেছে প্রাইম ব্যাংক।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন কোম্পানিটির ১৫ কোটি ৯৪ লাখ ১৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা কোম্পানিটিকে লেনদেনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে এনেছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক। কোম্পানিটির লেনদেন হয়েছে ১৩ কোটি ২০ লাখ ৭ হাজার টাকার।
মতিন স্পিনিং মিলস পিএলসি ১০ কোটি ৭৭ লাখ ৭২ হাজার টাকার লেনদেন নিয়ে তৃতীয় স্থানে অবস্থান করছে।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো— বরাকা পতেঙ্গা পাওয়ার, সাইহাম টেক্সটাইল মিলস, সামিট অ্যালাইন্স,শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড, ফার্স্ট প্রাইম ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড, পূবালী ব্যাংক এবং সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.