সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় চলছে লেনদেন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন চলছে। এদিন প্রধান সূচক ডিএসইএক্স ও ডিএসই-৩০ কমেছে। তবে ডিএসইএস সূচক বেড়েছে। একই সময়ে দরবৃদ্ধি ও দরপতনের তালিকায় থাকা কোম্পানির সংখ্যা কাছাকাছি রয়েছে।

ডিএসইর সর্বশেষ তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ১১টায় প্রধান সূচক ডিএসইএক্স ৩ দশমিক ৯৫ পয়েন্ট কমে ৫ হাজার ৪২৯ দশমিক ৩২ পয়েন্টে অবস্থান করছে। সূচকটির পতন হয়েছে ০ দশমিক ০৭ শতাংশ।

এদিন ডিএসই-৩০ সূচক ৫ দশমিক ৪০ পয়েন্ট কমে ২ হাজার ৯০ দশমিক ৮৬ পয়েন্টে দাঁড়িয়েছে। সূচকটির পতন হয়েছে ০ দশমিক ২৬ শতাংশ।

অন্যদিকে, ডিএসইএস সূচক ০ দশমিক ৭৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৫ দশমিক ২৭ পয়েন্টে অবস্থান করছে। সূচকটির উত্থান হয়েছে ০ দশমিক ০৭ শতাংশ।

ডিএসইর তথ্য অনুযায়ী, সকাল ১১টা পর্যন্ত বাজারটিতে মোট ১৬৭ কোটি ৯১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এ সময়ে মোট ৮ কোটি ৪৬ লাখ ১৬ হাজার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেন সম্পন্ন হয়েছে ৪৫ হাজার ৬৪৮টি।

বাজার পর্যালোচনায় দেখা যায়, এ সময়ে ১৫১টি কোম্পানির শেয়ারদর বেড়েছে। বিপরীতে দর কমেছে ১৪১টি কোম্পানির।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.