নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ ছাড়ের আয়োজন করেছে ফ্যাশন রিটেইল ব্র্যান্ড বি-টু। ‘সেলিব্রেট’ নামের এ আয়োজনে ক্রেতাদের জন্য থাকছে ফ্ল্যাট ৩০ শতাংশ ছাড়। ‘সেলিব্রেট উইথ আস’ স্লোগানে কেনাকাটার আনন্দের সঙ্গে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্যাপনকে যুক্ত করেছে প্রতিষ্ঠানটি।
‘সেলিব্রেট’ শব্দের ‘সেলে’ অংশের পরিবর্তে ‘সেল’ যুক্ত করে ‘সেলিব্রেট’ নামটি তৈরি করেছে বি-টু। এর মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দের পাশাপাশি ক্রেতাদের জন্য বিশেষ কেনাকাটার সুযোগ তুলে ধরা হয়েছে।
প্রতিষ্ঠানটির সংগ্রহে রয়েছে ৫০টির বেশি আমেরিকান ও ইউরোপীয় ব্র্যান্ডের পোশাক ও ফ্যাশন অনুষঙ্গ। পুরুষদের ফরমাল শার্ট, স্যুট, ব্লেজার, টি-শার্ট, ডেনিম ও স্পোর্টসওয়্যারের পাশাপাশি নারীদের ড্রেস, কুর্তা ও টপস পাওয়া যাচ্ছে। এ ছাড়া শিশুদের পোশাকের সঙ্গে রয়েছে ব্যাগ, স্কার্ফ, বেল্ট, সানগ্লাস ও আন্তর্জাতিক ব্র্যান্ডের সুগন্ধি।
বি-টু জানিয়েছে, দেশজুড়ে তাদের সাতটি আউটলেট ও অনলাইন স্টোরের মাধ্যমে ক্রেতারা এসব পণ্য কেনার সুযোগ পাচ্ছেন। ব্যক্তিগত পছন্দ ও বিভিন্ন উপলক্ষের কথা বিবেচনায় রেখে সাজানো হয়েছে প্রতিষ্ঠানটির পণ্যের সংগ্রহ।
প্রতিষ্ঠাবার্ষিকীর ছাড়ের বিস্তারিত জানতে বি-টু’র ওয়েবসাইট b2trendbd.com ভিজিট করা যাবে। এ ছাড়া ০১৩১৪-৭৭৪২৭২ নম্বরে যোগাযোগ করা যাবে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.