পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি শ্যামপুর সুগার মিলস লিমিটেড গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য কোনো লভ্যাংশ সুপারিশ করেনি। কোম্পানির পরিচালনা পর্ষদ আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) কোম্পানি পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুসারে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে মাইনাস ৪২ টাকা ৯৪ পয়সা। আগের বছর শেয়ার প্রতি মাইনাস ৫০ টাকা ৭৭ পয়সা আয় হয়েছিল।
সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) ছিল মাইনাস ১১ টাকা ৫৫ পয়সা। আগের বছর এটি ছিল মাইনাস ২২ টাকা ৪৫ পয়সা।
গত ৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৬৬ টাকা ১৩ পয়সা। আগের বছর এটি ছিল মাইনাস ১ হাজার ৩১০ টাকা ৪৪ পয়সা।
আগামী ২১ ডিসেম্বর, সকাল ১০টায় হাইব্রিড প্ল্যাটফর্মের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। সভাটি ঢাকার দিলকুশা বাণিজ্যিক এলাকার ৩ নম্বরে চিনিশিল্প ভবনের নবম তলায় হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৮ নভেম্বর।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.