সূচকের পতনে লেনদেন শেষ

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার (২৬ অক্টোবর) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। দিন শেষে ডিএসইর প্রধান সূচকসহ সবকটি সূচক কমেছে। একই সঙ্গে অধিকাংশ কোম্পানির শেয়ারদর কমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, দিন শেষে প্রধান সূচক ডিএসইএক্স ৩৩ দশমিক ০১ পয়েন্ট কমে ৫ হাজার ৩৯৯ দশমিক ৫৪ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের অবস্থানের তুলনায় সূচকটি কমেছে শূন্য দশমিক ৬১ শতাংশ।

এদিন ডিএসইর ডিএসই-৩০ সূচক ১০ দশমিক ৯৯ পয়েন্ট কমে ২ হাজার ৯০ দশমিক ৭৫ পয়েন্টে দাঁড়িয়েছে। শরিয়াহভিত্তিক ডিএসইএস সূচক ৭ দশমিক ২৫ পয়েন্ট কমে ১ হাজার ৫৩ দশমিক ৪৪ পয়েন্টে অবস্থান করছে।

দিন শেষে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪১০ কোটি ৫৭ লাখ টাকা। এদিন মোট ১৪ কোটি ৬ লাখ ২০ হাজার ৮২টি শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। মোট লেনদেন সম্পন্ন হয়েছে ১ লাখ ৩৩ হাজার ৫৫২টি।

এদিকে, ডিএসইতে ৭৪টি প্রতিষ্ঠানের শেয়ারদর বেড়েছে এবং ২৫২টি প্রতিষ্ঠানের শেয়ারদর কমেছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.