মুন্সিগঞ্জের মিরকাদিম পৌরসভার গোয়ালঘুন্নী গ্রামে প্রায় ৫ হাজার মানুষকে বিনা মূল্যে চিকিৎসাসেবা দিয়েছে যমুনা ব্যাংক ফাউন্ডেশন। একই কর্মসূচিতে ২ হাজার ৫০০ শীতার্ত মানুষের মধ্যে কম্বল এবং ২০০ অসহায় নারীর মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগ ও অর্থায়নে আয়োজিত এ কর্মসূচিতে সাত ধরনের চিকিৎসাসেবা দেওয়া হয়। এর মধ্যে ছিল চক্ষু, স্ত্রীরোগ, দন্ত, ডায়াবেটিস, শিশুরোগ, অর্থোপেডিক ও সাধারণ চিকিৎসা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংকের নির্বাহী কমিটি ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং সাবেক সংসদ সদস্য আলহাজ নূর মোহাম্মদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ফাউন্ডেশনের সদস্যসচিব মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদ। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল ইসলাম।
এ সময় ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা, নিকটবর্তী শাখাগুলোর কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং চিকিৎসাসেবা নিতে আসা বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.