ভারতে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে এবং এ জন্য বিদেশ থেকে অর্থ আসছে বলে অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ও গ্রামোন্নয়নমন্ত্রী দিলীপ ঘোষ। তাঁর দাবি, দিল্লি থেকে কলকাতাতেও অর্থ পাঠানো হয়।
মঙ্গলবার (২০ অক্টোবর) কলকাতার ইকো পার্কে প্রাতর্ভ্রমণ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন দিলীপ ঘোষ। তিনি অভিযোগ করেন, বাংলাদেশে ভারতবিরোধী কিছু গোষ্ঠী সক্রিয় রয়েছে। এসব গোষ্ঠী সব সময় ভারতের বিরোধিতা করে এসেছে।
বাংলাদেশে ভারতবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে ভারতের অভ্যন্তরীণ পরিস্থিতির কোনো যোগসূত্র রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে দিলীপ ঘোষ বলেন, ভারতেও এর যোগসূত্র রয়েছে। বাংলাদেশ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতে উত্তেজনা ছড়ানোর চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
বাংলাদেশের উন্নয়নের পক্ষে ভারতের অবস্থান তুলে ধরে দিলীপ ঘোষ বলেন, ‘আমরা বাংলাদেশকে সমর্থন করি। আমরা চাই, ওখানে উন্নতি হোক।’
এর আগে ভারতের রাজধানী দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ হয়। ওই আন্দোলনের পেছনে বাংলাদেশে সক্রিয় কিছু ভারতবিরোধী গোষ্ঠীর ভূমিকা রয়েছে বলে অভিযোগ করেছিলেন দিলীপ ঘোষ।
তবে ভারতে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা, বিদেশ থেকে অর্থ আসা এবং বাংলাদেশ থেকে উত্তেজনা ছড়ানোর অভিযোগের পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেননি তিনি।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.