ব্যাংক এশিয়ার পর্ষদ সভা ২৮ অক্টোবর

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ব্যাংক এশিয়া পিএলসির পর্ষদ সভার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২৮ অক্টোবর বিকাল ৩টায় ব্যাংকটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচিত সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে ব্যাংকটি।

 

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.