৬ স্টক ব্রোকারেজকে কমোডিটি ডেরিভেটিভস ব্রোকার নিবন্ধনের অনুমোদন

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসির (সিএসই) সুপারিশের ভিত্তিতে ৬ স্টক ব্রোকারেজক লিমিটেড কোম্পানির অনুকূলে কমোডিটি ডেরিভেটিভস ব্রোকার নিবন্ধন সনদ ইস্যুর বিষয়ে নীতিগত অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি)।

সোমবার (১৯ অক্টোবর) বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে ১০৩৫তম জরুরি কমিশন সভায় বর্ণিত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিএসইসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, সোহেল সিকিউরিটিজ লিমিটেড, আইল্যান্ড সিকিউরিটিজ লিমিটেড, এনএলআই সিকিউরিটিজ লিমিটেড, বি রিচ লিমিটেড, পিএইচপি স্টকস অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেড ও ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেডের আবেদনের প্রেক্ষিতে এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসির (সিএসই) সুপারিশের ভিত্তিতে উল্লেখিত ৬টি স্টক ব্রোকারেজ কোম্পানির অনুকূলে কমোডিটি ডেরিভেটিভস ব্রোকার নিবন্ধন সনদ ইস্যুর বিষয়ে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এ লক্ষ্যে লেটার অব ইনটেন্ট ইস্যুর সিদ্ধান্তও গৃহীত হয়েছে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.