দরপতনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার (১৯ অক্টোবর) দরপতনের শীর্ষে উঠে এসেছে শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি। এদিন কোম্পানিটির শেয়ারদর ১১ দশমিক ৮১ শতাংশ কমেছে।

ডিএসইর সর্বশেষ তথ্য অনুযায়ী, দরপতনের দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রিমিয়ার লেদার প্রসেসিং ফ্যাক্টরিজ লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর কমেছে ৫ দশমিক ৫৬ শতাংশ। ৪ দশমিক ৯০ শতাংশ দরপতন নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে মেট্রো ডাইং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড।

দরপতনের শীর্ষ দশের তালিকায় আরও রয়েছে ফ্যামিলিটেক্স (বিডি) লিমিটেড, সোনালী আঁশ লিমিটেড, ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড, জেনারেশন নেক্সট ফ্যাশনস লিমিটেড, তুং হাই নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড, ঢাকা শেয়ারিং গার্মেন্টস লিমিটেড এবং আমান ফিড লিমিটেড।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.