দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস সোমবার (১৯ অক্টোবর) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইর প্রধান সূচকসহ সবকটি সূচক বেড়েছে। তবে দরবৃদ্ধি ও দরপতনের তালিকায় কোম্পানির সংখ্যা কাছাকাছি ছিল।
ডিএসইর সর্বশেষ তথ্য অনুযায়ী, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৭ দশমিক ৯৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৫০ দশমিক ৬৩ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই-৩০ সূচক ১৭ দশমিক ৪৩ পয়েন্ট বেড়ে ২ হাজার ১০৩ দশমিক ৪০ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১ দশমিক ৭৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭০ দশমিক ৪০ পয়েন্টে অবস্থান করছে।
দিন শেষে ডিএসইতে মোট ৫০২ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন মোট ১৭ কোটি ৭৬ লাখ ৯৬ হাজার ৬৬৭টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। মোট লেনদেনের সংখ্যা ছিল ১ লাখ ৪৫ হাজার ৫৬৮টি।
বাজার পর্যালোচনায় দেখা যায়, দিন শেষে ১৮৭টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। বিপরীতে দর কমেছে ১৩৬টির।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.