দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার (১৯ অক্টোবর) সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন প্রধান সূচকসহ সবকটি সূচক বেড়েছে। একই সঙ্গে বেশির ভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে।
ডিএসইর সর্বশেষ তথ্য অনুযায়ী, বেলা ১১টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৫ দশমিক ৮১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৪৮ দশমিক ৪৯ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই-৩০ সূচক ৭ দশমিক ৬৭ পয়েন্ট বেড়ে ২ হাজার ৯৩ দশমিক ৬৪ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৪ দশমিক ৫৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৩ দশমিক ২৫ পয়েন্টে অবস্থান করছে।
এ সময় ডিএসইতে মোট ১০৩ কোটি ৩৪ লাখ টাকা লেনদেন হয়েছে। মোট ৩ কোটি ৬৬ লাখ ৫৮২টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনের সংখ্যা ছিল ৩২ হাজার ৪৮০টি।
বাজার পর্যালোচনায় দেখা যায়, এ সময় ২৪৩টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। বিপরীতে দর কমেছে ৫৪টির।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.