কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চার জন একই পরিবারের সদস্য বলে প্রাথমিক তথ্যে জানা গেছে।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার সিংবের ডাংগী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত দুই শিশুর নাম রিশাদ ও তুবা। তাদের বাবার নাম শহিদুল ইসলাম। একই রিশাদ ও তুবার মা লিপি ও খালা শরিফা মারা গেছেন। তারা উপজেলার চতলাকান্দা গ্রামের বাসিন্দা।
এ তথ্য নিশ্চিত করে রৌমারী থানার ওসি কাওছার আলী বলেন, আমি ঘটনাস্থলে আছি। দুই নারী ও এক পুরুষসহ তিন জনের লাশ হাসপাতালে পাঠিয়েছি। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে পাঠানো আরও দুই শিশুর মৃত্যু হয়েছে বলে জেনেছি। বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. আব্দুস সামাদ বলেন, আমরা এ পর্যন্ত পাঁচ জনের লাশ পেয়েছি। এর মধ্যে দুই শিশু ও দুই নারী রয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশু, তাদের মা ও খালা রয়েছেন। পুরুষ লোকটির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে তিনি অটোচালক বলে জানা গেছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.