সৌদি-ইসরায়েল সম্পর্ক জোরদারে ট্রাম্পের বার্তা, হুতিদের বিরুদ্ধে সহায়তা নেওয়ার পরামর্শ

ইসরায়েলের কাছ থেকে সৌদি আরবের সহায়তা নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর মতে, ইসরায়েল ইতোমধ্যে সৌদি আরবকে অনেক সহায়তা করেছে। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের দেওয়া সহায়তার প্রস্তাবও রিয়াদের গ্রহণ করা উচিত।

মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন ট্রাম্প।

সাংবাদিকেরা তাঁকে প্রশ্ন করেন, সৌদি আরবের ইসরায়েলের সহায়তার প্রস্তাব গ্রহণ করা উচিত কি না। জবাবে ট্রাম্প বলেন, “হ্যাঁ, আমার তা-ই মনে হয়, অবশ্যই। ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে।”

এর আগে, চলতি সপ্তাহের শুরুতে কূটনৈতিক সূত্রের বরাতে ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ জানায়, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে সৌদি আরবকে সহায়তার প্রস্তাব দিয়েছিলেন। সৌদি আরবের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করাও এ উদ্যোগের অন্যতম লক্ষ্য ছিল।

তবে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান প্রস্তাবটির বিরোধিতা করেন বলে মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সৌদি জনগণের মধ্যে এ উদ্যোগ নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে—এমন আশঙ্কা থেকে তিনি এর বিরোধিতা করেন বলে প্রতিবেদনে বলা হয়।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.