লেনদেনের শীর্ষে ইভিন্স টেক্সটাইল

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার (১৪ অক্টোবর) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ইভিন্স টেক্সটাইল লিমিটেড। এদিন কোম্পানিটির ১৫ কোটি ৪৯ লাখ  টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইর সর্বশেষ তথ্য অনুযায়ী, লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে সোনালী আঁশ লিমিটেড। কোম্পানিটির ১৩ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড। কোম্পানিটির ৯ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে প্যাসিফিক ডেনিমস, এপেক্স স্পিনিং, ব্র্যাক ব্যাংক, শার্প ইন্ডাস্ট্রিজ, সায়হাম টেক্সটাইল, এপেক্স ফুডস এবং মেট্রো ডাইং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.