শাহ্জালাল ইসলামী ব্যাংকের কার্ডধারীরা তুরাগ অ্যাক্টিভে পাবেন ২০ শতাংশ ছাড়

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি ও তুরাগ অ্যাক্টিভের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এর ফলে ব্যাংকটির ভিসা ডেবিট ও ক্রেডিট কার্ডধারীরা তুরাগ অ্যাক্টিভ থেকে বিভিন্ন ধরনের পণ্য কেনাকাটায় ২০ শতাংশ ছাড় পাবেন।

রোববার (১১ অক্টোবর) ব্যাংকটির করপোরেট প্রধান কার্যালয়ে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। শাহ্জালাল ইসলামী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. জাফর ছাদেক, এফসিএ এবং তুরাগ অ্যাক্টিভের প্রধান পরিচালন কর্মকর্তা মোহাম্মদ নাঈম আখতার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষরের পর ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. জাফর ছাদেক এবং তুরাগ অ্যাক্টিভের প্রধান পরিচালন কর্মকর্তা মোহাম্মদ নাঈম আখতার নথি বিনিময় করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের মানবসম্পদ বিভাগের প্রধান এ কে এম হাসান রহিম, খুচরা ব্যবসার প্রধান মো. খিরকিল নেওয়াজ, খুচরা বিনিয়োগ বিভাগের প্রধান এস এম মহিউদ্দিন, কার্ড বিভাগের প্রধান মো. রিয়াদ হোসেন, কার্ড বিভাগের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট মো. শফিউল ইসলাম, জনসংযোগ ও ব্যাংক ফাউন্ডেশনের প্রধান কে এম হারুনুর রশীদ এবং ওয়েব রাইডার্স লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা আহমদ মনসুর রউফসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.