বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২। ব্যস্ত দিনের কাজ, যোগাযোগ ও ব্যক্তিগত জীবনের নানা প্রয়োজনে নির্ভরযোগ্য সঙ্গী হতে ফোনটিতে রয়েছে শক্তিশালী ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি, যা দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা দিতে তৈরি।
বুধবার (৭ অক্টোবর) কোম্পানিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
সকালের কাজ শুরু থেকে দিনের শেষ পর্যন্ত গ্রাহকের সঙ্গে যোগাযোগ, জরুরি মেসেজের উত্তর, মোবাইল পেমেন্ট ও ব্যাংকিং কিংবা ব্যবসার হিসাব-নিকাশ, সবকিছুতেই স্মার্টফোন এখন দৈনন্দিন কাজের গুরুত্বপূর্ণ অংশ। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার মালিক, স্থানীয় সেবা প্রদানকারী, প্রস্তুতকারক, ব্যবসায়ী ও অনলাইন বিক্রেতাদের জন্য সারাদিনের ব্যস্ততায় দীর্ঘস্থায়ী ব্যাটারি বাড়তি সুবিধা দেয়। এসব দৈনন্দিন প্রয়োজনের কথা মাথায় রেখেই তৈরি হয়েছে ভিভো ওয়াই৩২।
ব্যাটারির সক্ষমতার পাশাপাশি ওয়াই৩২-এ দীর্ঘস্থায়ী ব্যবহারের জন্য রয়েছে ৬ বছরের ব্যাটারি হেলথ ও ৪৪ ওয়াট ফ্ল্যাশচার্জ। এর ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নির্ভরযোগ্য কার্যক্ষমতা গরম আবহাওয়াতেও স্থিতিশীল পারফরম্যান্স নিশ্চিত করে। এমনকি এমন আবহাওয়াতেও ফোনটিতে সর্বোচ্চ ২০ ঘণ্টা পর্যন্ত শর্টস ভিডিও দেখা যায়।
ভিভো ওয়াই৩২-এর নান্দনিক নকশায়ও রয়েছে বাড়তি আকর্ষণ। গোধূলির আকাশের গভীর লালচে-বাদামি রং থেকে অনুপ্রাণিত টোয়াইলাইট রেড ঢাকার পরিশীলিত সৌন্দর্যকে তুলে ধরে, আর সানসেট অরেঞ্জ ফুটিয়ে তোলে কক্সবাজারের প্রাণবন্ত আবহ। প্রিমিয়াম মেটালিক ক্যামেরা নকশা ও ডায়নামিক লাইট এর সৌন্দর্যে যোগ করেছে ভিন্ন মাত্রা।
দৈনন্দিন ব্যবহারে বাড়তি সুরক্ষার জন্য ওয়াই৩২-এ রয়েছে ভিভোর সবচেয়ে শক্তিশালী পানি প্রতিরোধ ব্যবস্থা, আইপি৬৮ ও আইপি৬৯ ধুলা ও পানি প্রতিরোধ ক্ষমতা এবং অ্যান্টি-ড্রপ আর্মার। এমনকি ফোনটি সর্বোচ্চ ৩ মিটার পানিতে ৩০ মিনিট পর্যন্ত ডুবে থাকতে পারে।
ভিভো ওয়াই৩২ বাংলাদেশজুড়ে ভিভোর অনুমোদিত শোরুমগুলোতে পাওয়া যাবে। ৪ জিবি + ১২৮ জিবি সংস্করণের দাম ৩০,৯৯৯ টাকা এবং ৬ জিবি + ১২৮ জিবি সংস্করণের দাম ৩৪,৯৯৯ টাকা। এছাড়াও, আগাম ক্রেতাদের জন্য থাকছে বিশেষ প্রি-অর্ডার অফার।
দীর্ঘস্থায়ী ব্যাটারি, আকর্ষণীয় নকশা ও দৈনন্দিন ব্যবহারের উপযোগী সুরক্ষা সুবিধার সমন্বয়ে ভিভো ওয়াই৩২ কাজ ও ব্যক্তিগত জীবনের ব্যস্ততায় ব্যবহারকারীদের পাশে থাকতে তৈরি।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.