লেনদেনের শীর্ষে প্যারামাউন্ট টেক্সটাইল

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার (৬ অক্টোবর) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে শীর্ষে রয়েছে প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির ২৬ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা কোম্পানিটিকে লেনদেনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে এনেছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সাইহাম টেক্সটাইল মিলস লিমিটেড। কোম্পানিটির লেনদেন হয়েছে ২৬ কোটি ২২ লাখ টাকার।

এনভয় টেক্সটাইলস লিমিটেড ১৩ কোটি ৭১ লাখ টাকার লেনদেন নিয়ে তৃতীয় স্থানে অবস্থান করছে।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো— এপেক্স ফুডস লিমিটেড, মালেক স্পিনিং মিলস পিএলসি, সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ইভিন্স টেক্সটাইলস লিমিটেড, শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি, সেনা ইন্স্যুরেন্স পিএলসি এবং এসিআই ফর্মুলেশনস পিএলসি।

 

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.