সাউথইস্ট ব্যাংক ও বিওয়াইডি বাংলাদেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

সাউথইস্ট ব্যাংক পিএলসি. এবং বিওয়াইডি বাংলাদেশ-এর মধ্যে একটি সমঝোতা স্মারক সম্পাদিত হয়েছে। এই চুক্তির আওতায়, বিওয়াইডি ব্র্যান্ডের গাড়ি ক্রয়কারী গ্রাহকরা সহজ শর্তে সাউথইস্ট কার লোন উপভোগ করবেন।

রোববার (৪ অক্টোবর) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

সাউথইস্ট ব্যাংক পিএলসি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ সেকান্দার-ই-আজম এবং বিওয়াইডি বাংলাদেশ এর ব্যবস্থাপনা পরিচালক আমীদ সাকিফ খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সাক্ষর করেন।

অনুষ্ঠানে, সাউথইস্ট ব্যাংক পিএলসি’র ইভিপি ও লজিস্টিক অ্যান্ড জেনারেল সার্ভিসেস ডিভিশনের প্রধান মোঃ মুসফিকুর রহমান, রিটেইল ব্যাংকিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট মোঃ আব্দুল কাদের এবং উভয় প্রতিষ্ঠানের অন্যান্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.