যুক্তরাষ্ট্রের ভিসা পেতে সাক্ষাৎকারের সময় কোনও ধরনের মিথ্যা তথ্য না দেওয়ার জন্য আবেদনকারীদের সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।
শনিবার (৩ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ সতর্কবার্তা দিয়েছে দূতাবাস।
এতে বলা হয়েছে, কনস্যুলার কর্মকর্তারা আপনার অতীতের যেকোনও ইমিগ্রেশন আইন লঙ্ঘনের তথ্য সম্পর্কে অবগত। তাই সাক্ষাৎকারে সত্য বলুন। মিথ্যা বললে আপনার যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ হতে পারে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.