দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৭ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে এসেছে সায়হাম টেক্সটাইল মিলস লিমিটেড।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনার তথ্য অনুযায়ী, সপ্তাহজুড়ে কোম্পানিটির দর বেড়েছে ২১ দশমিক ৭৮ শতাংশ।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এসকে ট্রিমসের শেয়ার দর বেড়েছে ১২ শতাংশ। আর তালিকায় তৃতীয় স্থানে সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর বেড়েছে ১১ দশমিক ৭২ শতাংশ।
এ ছাড়া দর বৃদ্ধির তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে সান লাইফ ইন্স্যুরেন্স, এসোসিয়েট অক্সিজেনের, সমতা লেদার, তুং-হাই নিটিং, দুলামিয়া কটন, ইভিন্স টেক্সটাইল ও প্যারামাউন্ট টেক্সটাইল।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.